ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বনানী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ পেলেন তাওহিদুর রহমান তুহিন

ads

বনানী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন তাওহিদুর রহমান তুহিন।শুক্রবার বনানী থানা ছাত্রলীগের সভাপতি মো শাহআলম ও বনানী থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক এইচ এম মিরাজুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়েছে তুহিন রাজধানীর বনানীর ২০ নাম্বার ওয়ার্ডে জন্মগ্রহণ করেন। তার বেড়ে উঠা এই শহরেই।


বরগুনা জেলার কৃতি সন্তান তাওহিদুর রহমান তুহিন স্কুল জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত।ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচীতে সক্রিয় অংশগ্রহণ,বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করায় শুরুতেই,বনানী থানা ছাত্রলীগের গন ও যোগাযোগ বিষয়ক সম্পাদক নির্বাচিত হন পরবর্তিতে ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এর দায়িত্ব পান অদম্য  সাহসী এই নেতা বর্তমানে বনানী থানার অন্তর্গত ২০ নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির দায়িত্ব ও পালন করে যাচ্ছেন। 


এই বিষয়ে তাওহিদুর রহমান তুহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন মহান আল্লাহ তায়ালার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রিয় ভাই এইচ এম মিরাজুল ইসলাম মাফুজ ভাই ও বনানী থানা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মো শাহআলম ভাই।ছাত্রলীগের একজন কর্মী হয়ে এই কমিটিতে গুরুত্বপূর্ণ  স্থান পেয়ে আমি গর্বিত। বঙ্গকন্যা শেখ হাসিনা আমাদের মা, তার নির্দেশনা মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগ মানবিক বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখবে। আমি রাজনীতির মাধ্যেমে অসহায় ও গরিব দুখী মানুষের সেবা করে যেতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সবসময় কাজ কাজ করে যাচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page